পুলিশের অভিযানে আস্তানা ছেড়ে পালিয়েছে সিলেট দক্ষিণ সুরমা কদমতলী এলাকার হিজড়া সুন্দরি তার সহযোগী ৫৭ পরিবার। দীর্ঘ দিন ধরে মাদকের আস্তানা গড়ে তোলায় পুলিশের আল্টিমেটামের কারণে কদমতলী সাইমুন বক্সের কলোনি ছেড়ে পালাতে বাধ্য হয় তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘ একযুগ ধরে ওই কলোনিতে বসবাসের কারণে লোকজন ওই কলোনিকে সুন্দরীর কলোনি বলেই চেনে। সেখানে বসবাস করে হিজড়া সুন্দরী গড়ে তুলে মাদক ও পতিতাবৃত্তির আস্তানা।
জানা গেছে, এর আগে একাধিক বার এই চক্রটির আস্তানা উচ্ছেদে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরছালিন বলেন, দক্ষিণ সুরমা এলাকায় অপরাধ আস্তানাগুলোতে অভিযান হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান।
সিলেট সিটি করপোরেশেনর কাউন্সিলর তওফিক বক্স লিপন বলেন, দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো সুন্দরীসহ ৫৭ পরিবারের সদস্যরা। তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করেও পারিনি।
তবে অবশেষে তাদেরকে উচ্ছেদ করা হলো।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
সিলেটে আস্তানা ছাড়লো হিজড়া সুন্দরীসহ ৫৭ পরিবার