খাগড়াছড়ি ও রাঙামাটির তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে তা বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। কালবৈশাখীর তাণ্ডবে বৃহস্পতিবার রাত ১টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছন খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম।
তিনি জানান, খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটির তিন উপজেলা নানিয়ারচর,লংগদু ও বাঘাইছড়িতে বিদ্যুৎ সরাবরাহ নেই। ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক পুল পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে,তা বলতে পারেননি তিনি।
এলাকাবাসী জানান,বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে কয়েক দফা কালবৈশাখী ঝড় বয়ে যায়। এর পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর পর থেক পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে পানি সঙ্কট।
[b]খাগড়াছড়ি, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিদ্যুৎ নেই
খাগড়াছড়ি ও রাঙামাটির তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে তা বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। কালবৈশাখীর তাণ্ডবে বৃহস্পতিবার রাত ১টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সাজেকের ৪২১ পর্যটক ফিরলেন খাগড়াছড়ি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
খাগড়াছড়িতে ৩ জনকে গুলি করে হত্যা
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
দুজনের আত্মসমর্পণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে নিহত ১
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে দুই সদস্য আত্মসমর্পণ করেছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।
















