শিবির নেতার হাতে মিষ্টি খাওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে শোকজ করা হয়েছে।
এরা হলেন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আবৃজর গিফারি গাফফারি।
শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এতে জানানো হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানান,শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নবগঠিত কমিটির সভাপতি আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক আতিকুল্লাহ ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান,যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফফার ও আহমেদ মাহফুজ সাজনকে মিষ্টি খাওয়ান।
অভিযোগের ব্যাপারে শামীম খান বলেন,নতুন কমিটি হওয়ায় শিবিরের সভাপতি আসাদুল্লাহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের সময় আমাদের টেন্টে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করে সবাইকে মিষ্টি মুখ করান।
শামীম খান বলেন, সৌজন্যতার খাতিরে কিছুই করার ছিল না। ইতোপূর্বেও ক্যাম্পাসে যেকোনো ছাত্র সংগঠনের নতুন কমিটি হলে এক সংগঠনের নেতারা অপর সংগঠনকে মিষ্টি মুখ করিয়েছে। আমরা দেখেছি আমাদের সাবেক কমিটির নেতারাও এটা করেছেন। কিন্তু এ বিষয়টিকে দলের কিছু নেতাকর্মী তাদের স্বার্থে অতিরঞ্জিত করে প্রচার করার চেষ্টা করছে। তবে সংগঠনের স্বার্থে কেন্দ্রীয় কমিটির যেকোন সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল বলেন,শনিবার ক্যাম্পাসে শিবির নেতার সঙ্গে মিষ্টি খাওয়ার ঘটনায় ওই দুইজনকে শোকজ করা হয়েছে।
শেখ রাসেল আরো বলেন,এ ঘটনায় কেন্দ্রীয় কমিটি থেকে বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার সঙ্গে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে পরবর্তীতে নতুন কমিটিতে তাদের জায়গা হবে না।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
শিবিরের মিষ্টি খাওয়ায় ছাত্রলীগ নেতাকে শোকজ
শিবির নেতার হাতে মিষ্টি খাওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে শোকজ করা হয়েছে। এরা হলেন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আবৃজর গিফারি গাফফারি। শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে,ওই দুই নেতাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না তা জানতে





