অপহৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী ও বেলার প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কে বা কারা আমার স্বামীকে অপহরণ করেছে তা জানার বিষয় নয়। আমি শুধু আমার স্বামীকে সুস্থ-স্বাভাবিক ও নিরাপদ অবস্থায় ফেরত চাই।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ডিবি কার্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সাথে দেখা করতে যান তিনি। দুপুর আড়াইটায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কারণে যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই পরিকল্পনা করে অপহরণ করতে পারে।
রিজওয়ানা জানান,আমরা সকাল থেকেই ডিজিডিএফআই,র্যা ব ও ডিবি পুলিশের দ্বারস্ত হয়েছি। প্রত্যেকটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশ্বস্ত করেছে। তারা বলেছে হতাশ হওয়ার কিছুই নাই,শুধু একটু ধৈর্য রাখতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশ্বস্ত করেছেন-সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এ বিষয়ে ক্লু পেলেও তদন্তের স্বার্থে কোনো কিছু জানাতে চাননি।
তিনি বলেন,আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় স্বামীকে নিরাপদ অবস্থায় ফেরত পেতে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]





