মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় রাহেলা খাতুন নামে এক মহিলা নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা খাতুন ঘিওর উপজেলার কাকজোর এলাকার কফিল উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাহেলা খাতুন। এসময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্র্যুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে ট্রাক চাপায় নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় রাহেলা খাতুন নামে এক মহিলা নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





