চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে জামায়াত-শিবিরের ২২ কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত পুলিশ, বিজিবি, র্যা ব ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এদের মধ্যে ১২ জন শিবগঞ্জ উপজেলার ও ১০ জন সদর উপজেলার বাসিন্দা। তাদের থানা হাজতে রাখা হয়েছে।
শনিবার সকালে বিজিবি-৯ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]