ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ফাজিলপুর এলাকায় কনটেইনারবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে। ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট খুলে রাখায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর ফাজিলপুর রেলওয়ে স্টেশন মাস্টার রাখাল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ওই স্থানে কে বা কারা ফিসপ্লেট খুলে রাখায় এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
দ্রুত লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]