[b]ঢাকা: [/b]দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৬৯৩ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৬৫০ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৩ পয়েন্টে স্থির হয়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
টাকার অংকে লেনদেনে ডিএসইর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওঠানামা করে- অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, অলেম্পিক, ইউসিবিএল, কনফিডেন্স সিমেন্ট, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল ও মেঘনা পেট্রোলিয়াম।
এদিন সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে দেখা যায়। এর ধারাবাহিকতা লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।
অপরবাজার সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করে। আর সিএসই-৩০ সূচক ১২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০২ পয়েন্টে স্থির হয়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেন হয়েছে মোট ৬৬ কোটি ৩৪ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]