দুলাল সর্দারের হত্যাকারীরা তার পূর্বপরিচিত। বস্তিতে আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার সকালে ঘটনাস্থল, বনানী ও করাইল বস্তিতে খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে।
অন্যদিকে ঘটনাস্থল থেকে নিহত দুলালের তিন বন্ধু সোহেল, টিপু ও জামালকে আটক করেছে পুলিশ। পুলিশ তাদের হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে। রাত পর্যন্ত তারা হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খোলেনি। তাদের মধ্যেই কেউ হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন বলে ধারণা পুলিশের।
গত শুক্রবার সাড়ে আটটার দিকে রাজধানীর বনানীর টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় দুলাল সরদার (৩৫)।
দুলালের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লাউরিপাড়ায়। দুলালের বাবার নাম সুলতান সরদার। রাজধানীর কড়াইল বস্তিতে স্ত্রী ও পাঁচ সন্তন নিয়ে থাকতেন দুলাল। দুলাল কড়াইল বস্তির বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়ে ভাড়ার টাকা তোলার কাজ করতেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুলালকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর লাশের বাহক তিন জনকে আটক করে বনানী থানায় সোপর্দ করা হয়েছে।
নিহত দুলালের বন্ধু জামাল ও সোহেলর বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল দাবি করেন, রাত সাড়ে ৮টার দিকে তারা চারজন মহাখালীর ওয়ারলেস গেট এলাকার একটি রেস্টুরেন্টে চা-নাস্তা খেয়ে বনানীর টিএন্ডটি কলোনির বেল তলার দিকে যাচ্ছিলেন।
এসময় তাদের সঙ্গে টিপু নামে আরেক বন্ধুও ছিল। সমবায় সমিতির কাছে টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে পেছনে গুলির শব্দ শুনতে পান। তারা পেছনে ফিরে দেখেন দুলাল গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে। এরপর তারা দুলালকে নিয়ে হাসপাতালে আসেন। কে বা কারা তাকে খুন করেছে তা জানেন না বলে প্রাথমিকভাবে দাবি করছেন তিনজন।
নিহত দুলাল সর্দারের স্ত্রী নূর বানু শনিবার টাইম নিউজকে বলেন, হত্যাকাণ্ডের সময় (তার) বন্ধুরা এক লগেই ছিল বলে শুনেছি। তারাই বলতে পারবে কে মারছে।’
ঘটনার ব্যাপারে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
শ্রেণীহীন
দুলাল হত্যার নেপথ্যে
দুলাল সর্দারের হত্যাকারীরা তার পূর্বপরিচিত। বস্তিতে আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে ঘটনাস্থল, বনানী ও করাইল বস্তিতে খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে





