ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া গ্রামে আন্ত:জেলা ডাকাত সর্দার শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ১৭ বছর জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে নিজ এলাকায় আসেন আন্ত:জেলা ডাকাত সর্দার শফিকুল ইসলাম। শনিবার উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে অবস্থানের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তার বাড়িতে হামলা চালায়।
এসময় জনতাকে শফিকুলকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান,শফিকুলের বিরুদ্ধে থানায় ১০ থেকে ১২ টি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
গফরগাঁওয়ে ডাকাত সর্দার শফিক আটক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া গ্রামে আন্ত:জেলা ডাকাত সর্দার শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।





