বরিশাল-৫ (সদর উপজেলা) আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। বরিশাল-৫ (সদর) আসনে আগামী ১২ জুন উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। এ ছাড়া বরিশাল জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। আর এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
এ বিষয়ে জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু বলেন,"বরিশাল-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।
প্রসঙ্গত,গত ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
[b]ঢাকা, এএম, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
শ্রেণীহীন
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার
বরিশাল-৫ (সদর উপজেলা) আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।





