[b]ঢাকা:[/b] দশম সংসদ নির্বাচনের বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাথমিক প্রতিক্রিয়ায় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারেরা ভোট বর্জন করে একতরফা পাতানো নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ প্রতিক্রিয়া জানায় দলটি।
এতে জানানো হয় 'ভোট ও ভোটারবিহীন এই নির্বাচন সরকারের ক্ষমতা ধরে রাখার নৈতিক ভিত্তি ও ন্যায্যতাকে ধ্বংস করে দিয়েছে'।
বিবৃতিতে তিনি আশা করেন সরকারীদল জেদ ও অহমিকা পরিহার করে ভোট বর্জনের এই গণইচ্ছার তাৎপর্য উপলদ্ধিতে নেবেন।
তিনি আরো আশাবাদ ব্যাক্ত করে জানান, অচিরেই এই নির্বাচন বাতিল করে অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচনের কার্যকরি উদ্যোগ গ্রহণ করবেন।
শ্রেণীহীন
একতরফা পাতানো নির্বাচনের প্রতি জনগণ অনাস্থা জানিয়েছে: ওয়ার্কার্স পার্টি
ঢাকা: দশম সংসদ নির্বাচনের বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাথমিক প্রতিক্রিয়ায় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারেরা ভোট বর্জন করে একতরফা পাতানো নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছেন।





