সড়ক সংস্কারের দাবিতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা।
বুধবার বেলা পৌনে আনুমানিক ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জে এ ঘটনা ঘটে।
যোগাযোগমন্ত্রী বুধবার সকালে বেহাল সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শনে যান। মন্ত্রী কোম্পানীগঞ্জ আসছেন শুনে টুকেরবাজারে জড়ো হন স্থানীয় লোকজন। মন্ত্রীর গাড়ি পৌঁছার আগে সেখানে পৌঁছায় সাংবাদিকদের গাড়ি। বিক্ষুব্ধ জনতা প্রথমে আটকান সাংবাদিকদের গাড়ি। সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাস্তার জন্য তাদের দুর্দশার কথা।
এর মিনিট পাঁচেক পরই সেখানে উপস্থিত হয় যোগাযোগমন্ত্রীর গাড়ি। এরপরই লোকজন রাস্তায় নেমে এসে মন্ত্রীর গাড়ি আটকান। এসময় মন্ত্রী গাড়ির জানালা খুলে উপস্থিত লোকজনের সাথে কথা বলেন।
মন্ত্রীকে জানান, গত ১৫ বছর ধরে বেহাল এই রাস্তার জন্য তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাঙা রাস্তার জন্য প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।
মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় লোকজনের যেন দুঃখ বলা শেষ হচ্ছিল না।
পরে স্থানীয় গণমান্য ব্যক্তি ও মুরুব্বিরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নিলে মন্ত্রীর গাড়ি সামনের দিকে অগ্রসর হয়।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
যোগাযোগমন্ত্রীর গাড়ি আটকে সড়ক সংস্কারে বিক্ষোভ
সড়ক সংস্কারের দাবিতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা। বুধবার বেলা পৌনে আনুমানিক ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জে এ ঘটনা ঘটে। যোগাযোগমন্ত্রী





