বাবা-মার আদরের ছেলে মাদকাসক্ত দুলালকে সুপথে ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা। বুধবার রাজশাহীর জেলার চারঘাট উপজেলার নাওদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাজশাহীর চারঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দাকার গোলাম মুর্তজা জানান, উপজেলার শলুয়া ইউনিয়নের নাওদাড়া এলাকার কামাল হোসেনের ছেলে দুলাল হোসেন কিছুদিন ধরে হেরোইনে আসক্ত হয়ে পড়ে। এতে দিনদিন সে বিপথগামী হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না। স্ত্রী সন্তানদের সঙ্গেও খারাপ আচরণ করছিল।
তিনি আরো জানান,তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে মা সানোয়ারা বেগম দুপুরে দিকে ছেলেকে ধরে এনে থানায় সোপর্দ করেন। মায়ের অনুরোধে থানা পুলিশ মাদকাসক্ত দুলালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন মা
বাবা-মার আদরের ছেলে মাদকাসক্ত দুলালকে সুপথে ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা। বুধবার রাজশাহীর জেলার চারঘাট উপজেলার নাওদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।





