দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন উপজেলা  বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হক সরকার।
সোমবার বিকাল ৪টায় মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটার ও সর্মথকদের হুমকি, চাপ প্রয়োগ ও নির্যাতনের অভিযোগ করেন। এসময় তিনি নির্বাচন কমিশনের কাছে এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান, বিএনপির সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লতিফা আক্তার রোজী খান প্রমুখ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এএম[/b]