[b]সিলেট:[/b] জেলার বিশ্বনাথে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গ্রামের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত কোনো ভোটার না আসায় ভোটবাক্সে একটি ভোটও পড়েনি।
রোববার সকাল থেকেই গ্রামবাসী কেন্দ্রটি ঘিরে রেখেছেন। এতে করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমানসহ তার সঙ্গে থাকা অন্য সদস্যরা নীরবে বসে রয়েছেন।
ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, কেন্দ্রটি একেভারেই ফাঁকা রয়েছে। কোনো ভোটারের উপস্থিতি নেই।
এবিষয়ে বজলুর রহমান বলেন, দুপুর পর্যন্ত কেন্দ্রে কোনো ভোটার ভোট দিতে আসেননি। একটি ভোটও কাস্ট হয়নি।
তিনি বলেন, ভোটকেন্দ্রে মুহিবুর রহমানের এজেন্ট এলেও ইহাহিয়ার কোনো এজেন্টে আসেননি।
এছাড়া বেলা ১২টার দিকে ওই ভোটকেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।