রাজধানীর বাবুবাজার-গাবতলী সড়কই দেশের সবচেয়ে খারাপ রাস্তা বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী।
মঙ্গলবার ওই সড়ক পরিদর্শন কালে মন্ত্রী ওবায়দুল কাদের এমন কথা বলেন।
সোয়ারীঘাট সংলগ্ন পানঘাটে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, এতো খারাপ রাস্তা বাংলাদেশে আর একটিও নেই। রাস্তাটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছিল। তাই মন্ত্রী হওয়া সত্ত্বেও আমার কিছু করার ছিল না।
কাদের বলেন, দুই মন্ত্রণালয়ের ফাইল চালাচালিতে রাস্তার শনির দশা হয়, জনগণেরও অনেক কষ্ট হয়েছে।
চলতি বছরের মে মাসের মধ্যেই সংস্কার শেষ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,শেষ পর্যন্ত এই সড়ক মেরামতের জন্য ১৩ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর