বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়াও দেশের ৭টি বিভাগে যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছন অধিদফতরের এক কর্মকর্তা।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সানাউল হক বলেন,সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট করে কোনো সময়ের কথা না বললেও সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ে তা হতে পারে। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা কম।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তীব্র গরমের পর বৃহস্পতিবারের বৃষ্টি স্বস্তি এনে দিলেও হঠাৎই শিলাবৃষ্টিতে দুর্ভোগে পড়েন রাজধানীর ঘরমুখো মানুষেরা। বিড়ম্বনায় পড়েন ফুটপাতে থাকা ছিন্নমূল জনগোষ্ঠী।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]