মৌলভীবাজারসহ চার জেলার সংযোগস্থল শেরপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদাসহ পাঁচ পুলিশ ও ১১ ডাকাত আহত হয়েছেন। এসময় ৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলিসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
রোববার রাত ১২টায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদার নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শেরপুর এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয় এবং সহকারি পুলিশ সুপার সিরাজুল হুদাসহ ৫ পুলিশ ও ১১ ডাকাত আহত হয়।
পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করে। এদের মধ্যে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হন। এসময় ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401685535.jpg[/img]
আহত পুলিশ সদস্যরা মৌলভীবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত ডাকাতরা জানান, সিলেটের গোয়ালাবাজার এলাকায় ডাকাতির জন্য শেরপুর এলাকায় তারা জড়ো হয়েছিল।
মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, বিগত কয়েকদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পুলিশ- ডাকাত বন্দুকযুদ্ধে এসপিসহ আহত ১৬
মৌলভীবাজারসহ চার জেলার সংযোগস্থল শেরপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদাসহ পাঁচ পুলিশ ও ১১ ডাকাত আহত হয়েছেন। এসময় ৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলিসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।





