গাজীপুরে এক ব্যক্তির (৪৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।
শনিবার দুপুর সোয়া ২ টায় রাজেন্দ্রপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ জানান, স্থানীয় লোকজন রাজেন্দ্রপুরের ভাওয়াল গজারী বনের ভিতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ওই বনের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।
লাশের গায়ে হাফ হাতা শার্ট ও পড়নে লুঙ্গী ছিল। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কীটনাশক পানে সে আত্মহত্যা করেছে।
[b] ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
গাজীপুরে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার
গাজীপুরে এক ব্যক্তির (৪৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। শনিবার দুপুর সোয়া ২ টায় রাজেন্দ্রপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ





