[b]রাজবাড়ী:[/b] ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঘাটের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) আরিচা ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে যানবাহন বোঝাই তিনটি ফেরি মাঝ নদীতে থেমে আছে। এ ছাড়া দৌলতদিয়া ঘাটে দুটি এবং পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
ফেরি ও লঞ্চ চলাচল না করায় ঘাটের দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
শ্রেণীহীন
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়





