মানিকগঞ্জের হরিরামপুরে স্ত্রী ও মেয়েকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী তারা মিয়া।
রোববার সকালে এলাকাবাসী খবর দিলে হরিরামপুর থানা পুলিশ জোসনা বেগম (২৮) ও মেয়ে সাদিয়া আক্তার (৭) এর ঝুলন্ত লাশ বাড়ির উঠানের গাছ থেকে উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বিজয়নগর গ্রামের কৃষি শ্রমিক তারা মিয়া ছিল নেশাগ্রস্থ লোক। অভাবের সংসারে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গত শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে।
ঘটনার পর থেকে তারা মিয়া পলাতক রয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান, মা মেয়ের ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ হত্যার রহস্য উদঘাটন হবে। তারা মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, এসআই, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে পাষণ্ড স্বামী
মানিকগঞ্জের হরিরামপুরে স্ত্রী ও মেয়েকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী তারা মিয়া। রোববার সকালে এলাকাবাসী খবর দিলে হরিরামপুর থানা পুলিশ জোসনা বেগম (২৮) ও মেয়ে সাদিয়া আক্তার (৭) এর ঝুলন্ত লাশ বাড়ির উঠানের গাছ থেকে উদ্ধার করে





