বিশ্ব ইজতেমার ময়দানে পকেটমারদের আনাগোনা দেখা যায়। ময়দান থেকে এক পকেটমারকে ২১টি মোবাইল সেট ও ৮ হাজার টাকাসহ র্যামব সদস্যদের কাছে হস্তান্তর করেছে তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবকরা।
শনিবার ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ১১টায় তাকে আটক করা হয়। আটকের পর ইজতেমায় র্যা বের নিয়ন্ত্রণ কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক পকেটমারের নাম রফিকুল (২২)। তার পিতার নাম লতিফ মৃধা এবং বাড়ি বাগেরহাট জেলার রান্ধা থানার মালিয়া গ্রামে। র্যা ব সদস্যরা তাকে সাথে নিয়ে তার অন্য সহযোগীদেরকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ২১টি মোবাইল সেটের মধ্যে একটি মোবাইল ইতিমধ্যে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যা বের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
ইজতেমার ময়দানে পকেটমারদের আনাগোনা
বিশ্ব ইজতেমার ময়দানে পকেটমারদের আনাগোনা দেখা যায়। ময়দান থেকে এক পকেটমারকে ২১টি মোবাইল সেট ও ৮ হাজার টাকাসহ র্যামব সদস্যদের কাছে হস্তান্তর করেছে তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবকরা। শনিবার ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ১১টায় তাকে





