মাগুরার মোহাম্মদপুরের বেথুড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার রাত ৮টায় উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বেথুড়ি গ্রামের আক্কাচ মিয়ার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১১টি পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মারা গেছে ৩টি গরু, হাঁস-মুরগি। ভস্মূভূত হয়েছে ধান, চাল, গম, মসুরি-কলাই ডাল, নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ ২৫ লক্ষাধিক টাকার সম্পদ।
আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাগুরা,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মাগুরার মোহাম্মদপুরের বেথুড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ৮টায় উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে বেথুড়ি গ্রামের আক্কাচ মিয়ার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে





