যশোরে পিকনিকের বাস উল্টে ৭ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী এ মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিশুদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের চৌগাছার ঝাউতলা এলাকায় পিকনিকের বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিশু শিক্ষার্থী নিহত হয়।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
যশোরে ৭ শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
যশোরে পিকনিকের বাস উল্টে ৭ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী





