[b]চট্টগ্রাম: [/b]আগামী বুধবার বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় দিনব্যাপী হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।জেলাগুলো হল, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি।
গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের শিবির নেতা মামুন হোসাইনকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
উল্লেখ্য, রোববার দুপুর পৌনে ২টার দিকে হল দখলকে কেন্দ্র করে রক্ষক্ষয়ী এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।