[b]মুন্সীগঞ্জ:[/b] জেলার সিরাজদিখানের বালুরচর ইউনিয়নের চান্দেরচর ভোটকেন্দ্র দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কনস্টেবলসহ প্রায় ১২ জন আহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে প্রায় ঘন্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে পুলিশসহ আহত হয় ১২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড গুলিবর্ষণ করে । আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা
হয়েছে।পুলিশ সূত্র জানায়, সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চান্দেরচর ভোটকেন্দ্রে আকস্মিক হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা ভোটকেন্দ্রে থাকা দুটি ভোট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান,বর্তমানে ভোটকেন্দ্র ও আশপাশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
শ্রেণীহীন
মুন্সিগঞ্জে আ'লীগ-বিএনপি সংঘর্ষ পুলিশসহ আহত ১২
জেলার সিরাজদিখানের বালুরচর ইউনিয়নের চান্দেরচর ভোটকেন্দ্র দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কনস্টেবলসহ প্রায় ১২ জন আহত হয়েছে।





