সীমান্ত থেকে সাদ্দাম হোসেন (২৬) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
সোমবার সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৯০/৫ পিলার এলাকার ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে।
সাদ্দাম ওই উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সাদ্দামকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোর ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ সদস্যরা জনিকে(৩০) গুলি করে হত্যা করে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]