চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। এরা সবাই গরু ব্যবসায়ী।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজিমউদ্দিন (৪০) ও জিয়াউর রহমান (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচটি গরু নিয়ে একটি পাওয়ার ট্রলি হাটে যাবার সময় পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রলি চালক নাজিমউদ্দিন। সে জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা । নিহত আরেকজন একই গ্রামের গরু ব্যবসায়ী জিয়াউর রহমান।  
দুর্ঘটনায় গুরুতর আহত গরু ব্যবসায়ী তেঁতুল শেখ এবং বাহাজ আলী। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]