মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে মা মনি মালা ও মেয়ে শান্তা আক্তার বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে ঢাকার মিডফোর্ট হাসপাতালে মা ও বিকালে মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পানিয়া গ্রামের জহির উদ্দিনের স্ত্রী মনি মালা, মেয়ে শান্তা আক্তার।  বুধবার সকালে মনি মালার সঙ্গে তার মেয়ে শান্তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মা মনিমালা বিষপান করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অববস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর সংবাদ শুনে শান্তাও বিষ পান করে। আশঙ্কাজনক অবস্থায় শান্তাকেও মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে শান্তাও মারা যায়।
মা-মেয়ের মৃত্যুতে পানিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহবুবুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর