আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। ফুলে ফুলে ঢেকে গেছে জাতীয় কবির সমাধি।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবির মাজারে হাজারো মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৬টার দিকে ফুলেল শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এর পর শ্রদ্ধা জানান কবির নাতনী খিলখিল কাজী ও কবি পরিবার।
এরপরেই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে আওয়ামী লীগের প থেকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৭টা ১৭মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, কন্ঠশিল্পী মনির চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন জাতীয় কবির সমাহিতে ফুলেল শ্রদ্ধা জানান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাবির বিভিন্ন হল, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, জাতীয় গ্রন্থাগারের প থেকে শ্রদ্ধা জানানো হয়।
শুভেচ্ছা জানানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় কবির গান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিার্থীরা। এসময় সেখানে ঢাবি ভিসি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং কবি পরিবার উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ মে (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]