[b]লালমনিরহাট: [/b]জেলার সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ এ তথ্য জানান।
সকাল থেকে এসব কেন্দ্রে কোন ভোটার চোখে পড়েনি। এমনকি এ কেন্দ্রগুলোতে কোন প্রার্থীর এজেন্ট পর্যন্ত ছিল না। নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রগুলোতে অলস সময় কাটাতে দেখা গেছে।
তবে স্থানীয়রা জানান, পছন্দের প্রার্থী না থাকায় তারা ভোট দিতে যায়নি।
স্থানীয়রা আরো জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর লালমনিরহাটে অবস্থান খুব শক্তিশালী।
এসব ইউনিয়নের বিএনপির অবস্থানও বেশ ভাল। আসাদুল হাবিব দুলু বিগত বিএনপি জোট সরকারের আমলে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে। তিনি নির্বাচন করতে না পারায় স্থানীয়রা ভোট দিতে যায়নি।
শ্রেণীহীন
লালমনিরহাটে ৩১ কেন্দ্রে কেউ ভোট দেয়নি
লালমনিরহাট: জেলার সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ এ তথ্য জানান। সকাল থেকে এসব কেন্দ্রে কোন ভোটার চোখে পড়েনি। এমনকি এ কেন্দ্রগুলোতে কোন প্রার্থীর এজেন্ট পর্যন্ত ছিল না। নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রগুলোতে অলস সময় কাটাতে দেখা গেছে।





