[size=2]মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন।[/size]
প্রত্যক্ষদর্শী জানায়, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে কেন্দ্রের আশপাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের লোকজন ওই কেন্দ্র দখল করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা ও অপর চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের একজন পোলিং এজেন্ট বাধা দেন। তাঁকে একটি কক্ষে নিয়ে কুপিয়ে আহত করেন আমিরুলের পক্ষের লোকজন।
এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে আমিরুলের সমর্থকদের ওপর রেফায়েত উল্লাহর সমর্থকেরা পাল্টা হামলা চালান।
আমিরুলের পক্ষের বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার মোর্শেদ বলেছেন, নির্বাচনী সহিংসতায় একজন নিহত হন। কেন্দ্রের পরিবেশ উপযোগী না হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
একই উপজেলার আরও তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
[b]মুন্সীগঞ্জ, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী জানায়, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।





