ঢাকা: নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগেরও শেষ রক্ষা হবে না। বলেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন।
বুধবার রাজধানীতে জামায়াত ঢাকা মহানগরীর মিরপুর জোন আয়োজিত ১৮ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ ও টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে এক মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন।
মোবারক হোসাইন বলেন, সরকারের পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচন দেশীয় ও আন্তজাতিক কোন মহলেই গ্রহণযোগ্যতা পায়নি। জনগণ পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান, প্রতিরোধ ও বর্জন করে ফ্যাসীবাদী ও জুলুমবাজ সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা টানা ৬০ ঘন্টার হরতাল সর্বাত্মকভাবে সফল করে সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে।
তিনি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন বাতিল করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, মিজানুল হক,মাওলানা বেলাল হোসাইন ও সোলাইমান হোসেন,ভাষানটেক সেক্রেটারি আলাউদ্দীন মোল্লা,রূপনগর সেক্রেটারী নাসির উদ্দীন,জামায়াত নেতা আব্দুল মতিন খান, ওয়াহিদুর রহমান তপন,আবদুল আহাদ জিহাদী,ফয়জুল খবির তারেক,তৌফিকুল হক, কাজল ও ডা. ওয়াসিক আলী প্রমূখ।
এছাড়া হরতাল ও অবরোধের সমর্থনে লালবাগ থানার উদ্যেগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর জি এম সেলিম,শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শাহ মো. মাহফুজুল হক,জামায়াত নেতা মহসীনুল কবীর,আলী আকবরী,মো. আলী, মো. সেলিম হোসেন ও ছাত্র নেতা আশরাফ আলী প্রমূখ।
শ্রেণীহীন
আওয়ামী লীগেরও শেষ রক্ষা হবে না :মোবারক হোসাইন
নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগেরও শেষ রক্ষা হবে না। বলেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন। বুধবার রাজধানীতে জামায়াত ঢাকা মহানগরীর মিরপুর জোন আয়োজিত ১৮ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ ও টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে এক মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন।





