ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ বাইপাস মোড়ে ট্রাক চাপায় উজ্জল মিয়া (২৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
উজ্জল টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের নবাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান জানান,বিকালে উজ্জল রিকশা নিয়ে বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক উজ্জল গুরুতর আহত হন। পরে মৃত্যুবরণ করেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]