[b]চট্টগ্রাম:[/b] নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে আগুন লেগে এক কিশোর মারা গেছে। এ সময় ৭টি বসত ঘরসহ একটি মুদি দোকান পুড়ে যায়। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ২টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই কিশোরের নাম জানা যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে এক মালিকের ৭টি কাঁচা বসতঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(পশ্চিম) তানভীর আরাফাত জানান, অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা হতে পারে। আগুন লাগার পর ঘর থেকে বের হতে না পেরে একটি ছেলে মারা গেছে। লাশ এখনও উদ্ধার করা হয়নি।
শ্রেণীহীন
চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে আগুন লেগে এক কিশোর মারা গেছে। এ সময় ৭টি বসত ঘরসহ একটি মুদি দোকান পুড়ে যায়। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে





