ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে মৌলবাদ, সাম্প্রদায়িক ভাবে দীর্ঘ সময় লড়াই করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বুধবার সকালে শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় সংরক্ষিত মহিলা আসনের ফরম বিক্রির আনুষ্ঠানিক ঘোষনা দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন।তার  অক্লান্ত পরিশ্রমের কারনেই জাতীয় সংসদে নারী অধিকার আইন ২০১৩ পাশ হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত-শিবির সারাদেশে তাণ্ডব চালাচ্ছে।তার পরও গণতন্ত্রের লড়াইয়ে ৫ জানুয়ারীর  নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার বিজয় হয়েছে।
শেখ হাসিনার ভিশন ২০৪২ কে সামনে রেখে লড়াই করে দলীয় নেতাকর্মীদের  এগিয়ে  যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন নাসিম,সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আবদুস সোবাহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি প্রমুখ।