বাবা তার নিজ মেয়ে জেরিন আক্তারকে (১৩) গলাটিপে হত্যা করেছেন। বাবা ফজলুল হককে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সোয়া ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গারাকোল গ্রামে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ফজলুল হক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় জনগণ। নিহত জেরিন স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, রাতে বা সকালে ফজলুল হক তার তার মেয়েকে গলাটিপে হত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]