ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী সায়েম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে উধাও হয়ে যায়।
সে কি একা একা পালিয়ে গেছে নাকি তাকে তাড়িয়ে দেয়া হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।
এদিকে,বিভিন্ন গণমাধ্যমে সায়েমকে নিয়ে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ থেকে তার মা সাজেদা খাতুন ও তার চাচা মেহেরপুরে ছুটে আসেন।
মঙ্গলবার ভোরে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌঁছান। তবে হাসপাতালে সায়েমকে না পেয়ে পাগলের মতো শহরের বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন।
সায়েমের সাজেদা খাতুন জানান,প্রায় ৩ সপ্তাহ আগে সে বাড়ি থেকে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর তার এক আত্মীয় পত্রিকায় সংবাদ দেখে তাদের খবর দেয়। পরে সায়েমকে নেয়ার জন্য মেহেরপুরে রওয়ানা হই। কিন্তু হাসপাতালে তাকে খুঁজে পাচ্ছি না।
সাজেদা খাতুন আরও অভিযোগ করেন,আমরা মেহেরপুরে রওয়ানা হওয়ার আগে সায়েমকে দেখে রাখার জন্য অনুরোধ করে হাসপাতালে ফোন করি। এরপরও আমরা সায়েমকে পাচ্ছি না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের নয়।
রোববার রাতে মুজিবনগরের সোনাপুর সীমান্তে বুদ্ধিপ্রতিবন্ধী সায়েমকে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করে বিএসএফ জওয়ানরা। পরে সোমবার সকালে প্রথমে তাকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
বিএসএফের নির্যাতন, উধাও বুদ্ধিপ্রতিবন্ধী
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী সায়েম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে উধাও হয়ে যায়
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















