[b]পঞ্চগড়: [/b]পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার ময়দান দীঘি ইউনিয়নের কাদেরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিল।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের মৃত দেহটি উদ্ধার করে।
বোদা থানা অফিসার ইনচার্জ আক্তার হোসেন ঘটনার সত্যতা শিকার করে জানান,এ হত্যাকান্ডের নমুনা দেখে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।