টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রাকের চাপায় দাদা নিহত ও নাতি আহত হয়েছে। এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী নামকস্থানে।
নিহতের নাম মোকাদ্দছ আলী (৮০)। আহত নাতি আরাফাত (১১) কে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের ইচাইল গ্রামের।
পুলিশ জানান, মঙ্গলবার সকালে মোকাদ্দছ আলী তার নাতিকে নিয়ে বাড়ি থেকে কুর্নী বাজারে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওইস্থানে পার হওযার সময় ঢাকাগামী একটি চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। এতে  দাদা মোকাদ্দছ আলী ঘটনাস্থলেই নিহত এবং নাতি আরাফাত আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলার গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন টাইম নিউজকে জানান, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।