জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের বকশীগঞ্জে ছোট ভাই আবুল হোসেনের হাতে বড় ভাই আব্দুর রহমান (৪৫) খুন হয়েছেন। নিহত আব্দুর রহমান মালীরচর হাজীপাড়া গ্রামের মুনছর আলীর ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবুল হোসেনের স্ত্রী ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, এলাকাবাসী সকালে মালীরচর হাজীপাড়া থেকে নয়াপাড়া যাওয়ার রাস্তায় ব্রীজের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনার পর থেকে আবুল হোসেন পলাতক রয়েছেন। তবে তার স্ত্রী ফরিদাকে আটক করা হয়েছেন।
তিনি আরও জানান, হাজীপাড়া গ্রামের মুনছর আলীর ২ পুত্র আবুল ও আব্দুলের মাঝে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]