দেশের ৫২ জেলার ১১৫ উপজেলায় ভোটযুদ্ধ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।  
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন ১ হাজার ৩৫২ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৫০০ জন। ভাইস-চেয়ারম্যান পদে ৫০৬ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে রয়েছে ৩৩৪ জন প্রার্থী।
৬৪টি উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। বিএনপির একক প্রার্থী রয়েছেন ৬০টি উপজেলায়। দুই দলেরই অন্তত ৪৬টি করে উপজেলায় দুই বা এর অধিক প্রার্থী রয়েছেন।
৪৬ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ১১০ জন। একই পরিমাণ উপজেলায় বিএনপির প্রার্থী ১০৪ জন।
নির্বাচনী এলাকাগুলোতে ভোটকেন্দ্র সংখ্যা ৮ হাজার ৬৩টি। ভোটকক্ষ ৫১ হাজার ৩১৫টি। মোট ১ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৬৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৮ লাখ ৪০ হাজার ৮৬৮ জন আর নারী ভোটার ৯৮ লাখ ২১ হাজার ৭৮০ জন।
নির্বাচনকেন্দ্রিক অপরাধরোধ ও শাস্তি দেয়ার জন্য মাঠে নেমেছেন ৪৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করছেন।
[b]ঢাকা, এএ, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]