[b]নারায়ণগঞ্জ:[/b]প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তল্লা এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন আসাদউল্লাহকে (৩৫) আটক করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি বিকৃত ছবি উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসাদউল্লাহ শহরের কিল্লারপুল জামে মসজিদের মুয়াজ্জিন। তার বাবার নাম মোফাজ্জল হোসেন।
ফতুল্লা মডেল থানার এস আই ওয়াহিদুজ্জামান জানান, আসাদউল্লাহ তল্লা এলাকাতে নিজের মোবাইলে রাখা প্রধানমন্ত্রীর বেশ কিছু বিকৃতি ছবি লোকজনদের দেখাচ্ছিল। তাছাড়া সে ওইসব ছবি বিভিন্নজনদের দিচ্ছিল। তখন তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।