আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার রাসেল বিন সাত্তারকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টাঙ্গাইলের বিচারকি হাকিম আদালত শাহদত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা অপর মামলার রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে টাঙ্গাইল থানায় এ মামলা ২টি করা হয়। রাতেই রাসেলকে টাঙ্গাইল থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, র্যাব-১২'র উপসহকারী পরিচালক কামাল হোসেন বাদী হয়ে মামলা ২টি করেন। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় রাসেলের বিরুদ্ধে বর্তমান সরকার ও সরকার প্রধানের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
রাসেলকে আদালতে হাজির করে ২টি মামলায় ১৫ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রাসেলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার রাসেল বিন সাত্তারকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।