নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ও বাস মালিকদের সৃষ্ট জটিলতার জের ধরে রাজশাহী-ঢাকা রুটে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
এ কারণে সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। নাটোরের ওপারে ঢাকা ছেড়ে আসা বেশ কিছু নৈশকোচ আটকা পড়েছে। তবে বাসগুলো বিকল্প পথে রাজশাহী আসার চেষ্টা করছে।
এ ঘটনায় দুই জেলার শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কখন এ সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না শ্রমিক নেতারা।
এছাড়া রোববার সকাল ৬টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা রয়েছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস [/b]