বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল জাতীয় পার্টি।
রোববার বিকালে দশম জাতীয় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই বিরোধী দলীয় চিপ হুইপ তাজুল ইসলাম ওয়াক আউটের ঘোষণা দেন।
এর পরে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে তারা সংসদ থেকে বেড়িয়ে যান।
এ সময় সরকারি দলের সংসদ সদস্যদের হাসতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তার আসনে উপস্থিত ছিলেন।
বিরোধী দলের সংসদ সদস্যদের বের হয়ে যাবার সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে বলতে শোনা যায়, “যান যান।”
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বি সংসদের বৈঠক শুরু হয়।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]