[b]বাগেরহাট[/b]: মোরেলগঞ্জে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত কর্মী আব্দুল বারীর (৬০) দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মোজাম্মেল হোসেনের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী ড. আব্দুর রহিম খানের পক্ষ নেয়ায় ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।
অধ্যক্ষ বারীর পরিবারের সদস্যরা জানায়,মঙ্গলবার দুপুরে গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় গিয়ে ছাত্রলীগ কর্মীরা বারীর ওপর হামলা চালায়। তখন তিনি আত্মরক্ষার জন্য দৌঁড়ে পাশের লুৎফর হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। তারা সেখানে গিয়ে লোকজনের সামনেই বারীর দুই পায়ের রগ কেটে দেয়। বাড়ির লোকজন তাকে বাঁচাতে এলে তাদের ওপরও হামলা চালায় তারা। এতে তিন মহিলাসহ ৫ জন আহত হয়।
আহত বারী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি (বহিস্কৃত) সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম খাঁনের পক্ষে কাজ করায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বারীর পরিবারের সদস্যরা।
রহিম খান বলেন,ডা. মোজাম্মেল হোসেনের লোকজন মাদ্রাসা অধ্যক্ষের ওপর বর্বর হামলা চালিয়েছে। এটি খুবই দুঃখজনক। এছাড়া তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন।
তিনি আরো বলেন,নির্বাচনের পর এমপির সন্ত্রাসী বাহিনী তার কর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা( ওসি) আজিজুল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান
শ্রেণীহীন
মাদ্রাসা অধ্যক্ষের পায়ের রগ কাটল ছাত্রলীগ
মোরেলগঞ্জে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত কর্মী আব্দুল বারীর (৬০) দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে





