সরকারি গুদামের গম বিক্রি নিয়ে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর গাংনী উপজেলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সরকারি গম বিক্রিতে অনিয়মের অভিযোগে সকালে উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন গ্রুপের লোকজন খাদ্য গুদামে তালা লাগিয়ে দেয়। ফলে খাদ্য গুদামের গম ক্রয় বন্ধ হয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মজিরুল ইসলামের লোকজনের সাথে মোশারফ হোসেনের লোকজনের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ছয়জন আহত হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, বন্ধ গুদাম খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
সরকারি গম নিয়ে যুবলীগের সংঘর্ষ: আহত ৬
সরকারি গুদামের গম বিক্রি নিয়ে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।





