কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ শামছুল হককে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি সুত্র জানা যায়,শুক্রবার ভোররাতে শামছুল বালারহাট সীমান্তের ৯৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছে নো-ম্যানস ল্যান্ড থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শামছুল হক গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন শামছুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত শামছুল ফুলবাড়ী উপজেলার ছিট করলা গ্রামের কিছমত আলীর ছেলে।
বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আরশাদুর রহমান জানান,এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]